1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে - আমার সকাল ২৪ |
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১৬|
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অর্থ, স্বর্ণ ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮টি ভ্যান জব্দ মাদারগঞ্জে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন আগুনে পুড়ে গেছে ঝিকরগাছার বাঁকড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধে ক্লিনিক জরিমানা, সাময়িক বন্ধ পীরগঞ্জে ৪০ দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ বেতাগীতে শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর শুভেচ্ছা উপহার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে যুবক কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় রামকানাই দিঘীতে পরিচ্ছন্নতা অভিযান রামগতি–কমলনগরবাসীর দাবি: আশরাফ উদ্দিন নিজানকে মন্ত্রী করা হোক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান ঐতিহাসিক বিজয়ে সুনামগঞ্জ–৩ আসনের ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কয়ছর আহমেদ সুনামগঞ্জ–৫ আসনে অর্ধলক্ষাধিক ভোটে জয় মিলনের সুনামগঞ্জ–৩ আসনে বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন ব্যারিস্টার আনোয়ার হোসেনের জগন্নাথপুরে প্রবাসী শফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ

নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে
নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে

নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ এলাকায় রাতের অন্ধকারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাণিজ্যিকভাবে ফসলি জমির উর্বর টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। এতে কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগদাশ-শিকারপুর এলাকার বিলে কৃষি জমি থেকে প্রায় ২০ থেকে ২৪ ফুট গভীর করে টপ সয়েল কেটে বিক্রি করা হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে ও ইটভাটায়। মাটি পরিবহনে অনুমোদনবিহীন মাহিন্দ্রা ট্রলি ও ড্রাম ট্রাক অবাধে চলাচল করায় গ্রামীণ সড়কগুলো ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে ট্রলি-ট্রাক থেকে পড়া মাটির কারণে সড়কে ধুলো ও কাদা জমে থাকে; ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। শুকনো মৌসুমে ধুলার কারণে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর বর্ষায় সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, মাটি ব্যবসায়ীরা অল্প দামে কৃষকদের জমির মাটি কিনে নগদ টাকায় লোভ দেখিয়ে তা ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে। প্রশাসনের দুর্বল তদারকির সুযোগে এই অবৈধ মাটি উত্তোলন চলছে। এতে জমির উর্বরতা কমে যাচ্ছে, ফলন কমছে এবং অঞ্চলের ভৌগোলিক গঠনও পরিবর্তিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সরেজমিনে গণমাধ্যমকর্মীরা দেখতে পান, কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে এবং কাটা মাটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। জমির মালিক মিল্টনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “নিজেদের প্রয়োজনেই আমরা পুকুর খনন করছি।”
তবে স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের সহযোগিতায় ইটভাটাগুলো কৃষিজমির টপ সয়েল তুলে নিচ্ছে, যা ভবিষ্যতে চাষাবাদের জন্য বড় হুমকি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, “ফসলি জমির টপ সয়েল কেটে ফেললে জমির মারাত্মক ক্ষতি হয়। টপ সয়েল হলো সবচেয়ে উর্বর স্তর, যা সাধারণত ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত থাকে। এটি নষ্ট হলে ক্ষতি পুষিয়ে নিতে অন্তত তিন বছর সময় লাগে।” তিনি কৃষকদের টপ সয়েল কাটতে নিরুৎসাহিত করার কথা জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, “তথ্য পাওয়ার পর ভেকুর ব্যাটারি জব্দ করে মাটি কাটা বন্ধ করা হয়েছে। কৃষিজমির মাটি কাটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, “ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper