নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বান্দাইখাড়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনূর রশীদ সিদ্দীক হিরু।
বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আত্রাই উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন (লোটাস)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোঃ সাব্বির হোসেন (আদর)।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, কলেজের শিক্ষক-কর্মচারী, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।