নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপলোডের সময় : Friday, October 2, 2026,

নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, উদ্যোক্তা মাসুদ রানা, সেলিনা আক্তার, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি খাতে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন।
সমাপনী বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সব ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প ও সেবা খাতসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দক্ষতার উন্নয়ন ঘটিয়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সম্পদ ও সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন অর্জনে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।