নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় সুদরানা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কর্মসূচির অংশ হিসেবে সুদরানা সড়কের পাশে খাসজমি, সুদরানা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ধারে, সুদরানা ক্লাব, উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক স্থানে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে মোট ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণ করা হয়।

মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

রোপণ করা চারার মধ্যে রয়েছে ২০০টি মেহগনি, ৫০টি পেয়ারা, ৫০টি অর্জুন, ৫০টি জলপাই, ৫০টি সুপারি, ২০টি নিম, ২০টি আমলকি, ৫টি তেঁতুল, ৫টি চালতা, ৫টি কৃষ্ণচূড়া, ৫টি বকুল, ৫টি জারুল, ৫টি শিমুল এবং ৫টি শিশু গাছের চারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত