1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৯:০৫|
ব্রেকিং নিউজ:
উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম

নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শেষ হতেই কৃষকরা আলু লাগাতে ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে সেচ দেওয়া, টপ ড্রেসিং, নিড়ানি দেওয়া থেকে শুরু করে সার–কীটনাশক প্রয়োগ—চাষিদের যেন দম ফেলারও সময় নেই। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পোকা–মাকড়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ নেই বললেই চলে। ফলে কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। সংশ্লিষ্টদের ধারণা, আগামী ২০-২২ দিনের মধ্যেই আগাম জাতের আলু বাজারে উঠতে শুরু করবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগাম আমন ধান কাটার পর কৃষকরা জমি ফেলে রাখছেন না। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় প্রান্তিক জমিগুলোর অনেকটিতেই এখন আলুচাষ হচ্ছে—যা এলাকায় কৃষি উৎপাদনে এক ধরনের ‘বিপ্লব’ সৃষ্টি করেছে। উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে আলু রোপণের কাজ পুরোদমে চলছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিঘাপ্রতি আলু ফলন ৬০-৭০ মণ পর্যন্ত হতে পারে। আর এক বিঘা জমি চাষে খরচ হয় প্রায় ১৩-১৫ হাজার টাকা। বান্দাইখাড়া গ্রামের আলুচাষি মোঃ মুনজুর রহমান বলেন, “এ বছর আড়াই বিঘা জমিতে আলু লাগিয়েছি। আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো হবে বলে আশা করছি।” সুটকিগাছা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক জানান, গত বছর দুই বিঘা আলুচাষ করে ২৮ হাজার টাকা লাভ করেন তিনি। এবার বেশি লাভের আশায় চার বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি আরও বলেন, “হিমাগার থেকে আনা বীজের গুণগত মান অনেক ভালো, ফলে ফলনও ভালো হবে।” উপজেলায় উচ্চ ফলনশীল (উফশী), ষাটাল ও স্থানীয় জাতের আলুচাষ হচ্ছে। কৃষি বিভাগের আশা—এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আলুচাষ হবে। চলতি মৌসুমে আবহাওয়াসহ সবকিছুই আলুচাষের অনুকূলে থাকায় কৃষকদের মুখে এখন আশাবাদের হাসি। নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক
নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক

নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শেষ হতেই কৃষকরা আলু লাগাতে ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে সেচ দেওয়া, টপ ড্রেসিং, নিড়ানি দেওয়া থেকে শুরু করে সার–কীটনাশক প্রয়োগ—চাষিদের যেন দম ফেলারও সময় নেই।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পোকা–মাকড়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ নেই বললেই চলে। ফলে কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। সংশ্লিষ্টদের ধারণা, আগামী ২০-২২ দিনের মধ্যেই আগাম জাতের আলু বাজারে উঠতে শুরু করবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগাম আমন ধান কাটার পর কৃষকরা জমি ফেলে রাখছেন না। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় প্রান্তিক জমিগুলোর অনেকটিতেই এখন আলুচাষ হচ্ছে—যা এলাকায় কৃষি উৎপাদনে এক ধরনের ‘বিপ্লব’ সৃষ্টি করেছে।

উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে আলু রোপণের কাজ পুরোদমে চলছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিঘাপ্রতি আলু ফলন ৬০-৭০ মণ পর্যন্ত হতে পারে। আর এক বিঘা জমি চাষে খরচ হয় প্রায় ১৩-১৫ হাজার টাকা।

বান্দাইখাড়া গ্রামের আলুচাষি মোঃ মুনজুর রহমান বলেন, “এ বছর আড়াই বিঘা জমিতে আলু লাগিয়েছি। আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো হবে বলে আশা করছি।”

সুটকিগাছা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক জানান, গত বছর দুই বিঘা আলুচাষ করে ২৮ হাজার টাকা লাভ করেন তিনি। এবার বেশি লাভের আশায় চার বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি আরও বলেন, “হিমাগার থেকে আনা বীজের গুণগত মান অনেক ভালো, ফলে ফলনও ভালো হবে।”

উপজেলায় উচ্চ ফলনশীল (উফশী), ষাটাল ও স্থানীয় জাতের আলুচাষ হচ্ছে। কৃষি বিভাগের আশা—এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আলুচাষ হবে।

চলতি মৌসুমে আবহাওয়াসহ সবকিছুই আলুচাষের অনুকূলে থাকায় কৃষকদের মুখে এখন আশাবাদের হাসি।



শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper