1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : Sunday, December 21, 2025,
নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি | মোঃ আব্দুস ছালাম

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ীভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকালে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মেসার্স উদিত ট্রেডার্সের মাধ্যমে টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ডধারী উপকারভোগীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টিসিবি ডিলার মেসার্স উদিত ট্রেডার্স সুশৃঙ্খলভাবে পণ্য সরবরাহ করছে। ডিলার শ্রী উদিত সাহা জানান, ভোক্তাদের সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিনগুলোতে নিয়মিত টিসিবি পণ্য সরবরাহ করা হবে।

টিসিবি ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল দেওয়া হচ্ছে, যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।

এ বিষয়ে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেন বলেন, এই ইউনিয়নে অসহায় কৃষক, জেলে ও নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি, পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষও উল্লেখযোগ্য। সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছেন।

তারা আরও জানান, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ যেন ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সহজে পায়, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। টিসিবির এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper