1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন - আমার সকাল ২৪ |
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:০৬|
ব্রেকিং নিউজ:
তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা যানজটমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে মাঠে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় ধামইরহাট সীমান্তে ‘পুশ-ইন’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক করেছে বিজিবি মাদারগঞ্জে যুবলীগ নেতা পাক্কীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল, পরে গ্রেপ্তার দেখাল পুলিশ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দাপুটে জয়ে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির, হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় জগন্নাথপুরে হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বনলতায় বর্ষা বরণ বিশ্বকাপের সেরা পারফরম্যান্সে আলোচনায় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো, মায়ের কষ্টের গল্প বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর: তারেক রহমান বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা: গ্রুপ পর্ব থেকে নকআউট—স্পেনের সঙ্গে সম্ভাব্য মহারণ রাতের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বৃষ্টির সম্ভাবনা তথ্যের জন্য মূলধারার গণমাধ্যম ছেড়ে সামাজিক মাধ্যমে ঝুঁকছে পাঠক: গবেষণা বিমানবন্দরে স্বামীকে বিদায় দিয়ে ফেরার পথে মাইক্রোবাস খালে, গৃহবধূ নিহত ভারতে ককরোচ জনতা পার্টির প্রধানকে চড়-থাপ্পড়, আটক ২ রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ওসি ও এক এসআই চাপাতির আঘাতে আহত হয়েছেন। ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ী করণের দাবিতে আগামী ১৯ জুন (শুক্রবার) জাতীয় শহীদ মিনারে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন ৪০ বছরের অপেক্ষার অবসান: স্পেনকে রুখে বিশ্বকাপের নায়ক কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা কটিয়াদীতে স্বজনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আল্লামা ক্বারি গিয়াস উদ্দিন সাহেব (খলিফায়ে ফুলতলী): এক নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্ব পীরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন বিষয়ক আইজিএ প্রশিক্ষ কচুয়ায় ৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলালিংক ও টফির হাতে বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব, টফিতে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আখাউড়ায় পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাশিয়ায় গিয়ে মাদারগঞ্জের দুই যুবক নিখোঁজ, ড্রোন হামলায় মৃত্যুর আশঙ্কায় পরিবার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন, নতুন কমিটি গঠন পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত তানোরে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বিশ্বকাপে আজ স্পেন–কাবো ভার্দে: ফেবারিট স্পেনের সামনে ইতিহাস গড়ার মিশনে কাবো ভার্দে শ্রেণিকক্ষে ছুরিকাঘাত: নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ আগুনে পুড়ল ৮ ঘর, সহায়তায় এগিয়ে এলো চন্দনাইশ সমিতি রায়পুরের মীরগঞ্জ বাজারে “পল্লী মঙ্গল কর্মসূচী”র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৪৪৮ হিজরী নববর্ষে মাওলানা আব্দুল করিমের শুভেচ্ছা ও দোয়া রাজধানীর বেসরকারি হাসপাতালের সেবা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ: আস্থার সংকটে রোগী ও স্বজনরা ৬৮ বছর পর বিশ্বকাপে বিরল রেকর্ড: এক দিনে সব ম্যাচ ড্র মোরেলগঞ্জে ১১ লক্ষাধিক টাকার নকল সিগারেট জব্দ, মামলা দায়ের

নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

মোঃ আব্দুস ছালাম
উপজেলা প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

এ সমস্যা নিরসনে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর বুধবার (২৪ ডিসেম্বর) একটি লিখিত আবেদন জমা দিয়েছে আত্রাই বাজার বণিক সমিতি

আবেদন সূত্রে জানা যায়, উপজেলার বিহারীপুর গ্রামস্থ বিহারীপুর তিনমাথা মোড় থেকে আত্রাই নতুন ব্রিজের নিচ দিয়ে জাতআমরুল গ্রামস্থ তোলা পট্টি পর্যন্ত প্রায় ৪০০ ফুট রাস্তা বর্তমানে খানাখন্দে ভরা ও অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস, দলিল লেখক মাদ্রাসাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান অবস্থিত।

রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন মালামাল পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভ্যান ও রিকশায় পণ্য আনা-নেওয়া করা দুঃসাধ্য হয়ে পড়েছে।

আত্রাই বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, “আমরা ব্যবসায়ীরা চরম প্রতিকূল অবস্থার মধ্যে ব্যবসা পরিচালনা করছি। রাস্তাটি ভেঙে যাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এটি শুধু ব্যবসায়ীদের নয়, সাব-রেজিস্ট্রি অফিসে আগত সাধারণ মানুষের জন্যও বড় ভোগান্তির কারণ।”

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, “আত্রাই বাজার বণিক সমিতির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রাস্তাটি সংস্কার করবেন এবং ব্যবসা ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper