1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১:৩২|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময়

নওগাঁর আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব অনুষ্ঠিত

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫,
নওগাঁ দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব অনুষ্ঠিত
নওগাঁ দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

 মোঃ আব্দুস ছালাম
নওগাঁর আত্রাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের একটি খেলার মাঠে দিনব্যাপী ‘গ্রাম উৎসব’ ব্যানারে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে গ্রামবাংলার ঐতিহ্যকে ঘিরে আয়োজিত এই উৎসবে আবাল-বৃদ্ধ-বনিতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ সামিউল ইসলাম টগর, মোঃ মাকসুদুর রহমান সাগর ও মোঃ মমিনুল ইসলামের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে বাংলার হারিয়ে যাওয়া নানা ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বদন ও মোরগ যুদ্ধ, গোলাপটগর, তিন পায়ে দৌড়, শিশুদের জন্য বস্তা দৌড়, নারীদের জন্য মিউজিক্যাল বালিশ খেলা এবং বড়দের জন্য চিরায়ত হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। খেলাধুলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উৎসবের অন্যতম উদ্যোক্তা মোঃ সামিউল ইসলাম টগর বলেন, “স্মার্টফোনের যুগে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি ও খেলাধুলা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন। আমরা চাই, প্রতি বছরই এই আনন্দধারা অব্যাহত থাকুক।”

আয়োজকরা আরও জানান, বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রসারের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখাই এ উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় সুধীজন এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গ্রামীণ উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper