1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁয় স্বর্ণ চুরির সাথে জড়িত চোর চক্রের ২ নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার - আমার সকাল ২৪ |
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:২১|
ব্রেকিং নিউজ:
নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ বিয়ে করলেন কার্টুনিস্ট ও অভিনয়শিল্পী মোরশেদ মিশু চাঁদপুরে আগুনে ৯ বসতঘর ও ৯ রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১১ পরিবার নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ বেলকুচিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ নোয়াখালী বেগমগঞ্জে দাঁতের ল্যাবে অভিযান, ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নোয়াখালীতে বিসিডিএস নেতৃবৃন্দের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্দামান ট্রলার ডুবি মামলার আসামিসহ মানবপাচার, মাদক ও অস্ত্র মামলার ১১ মামলার অভিযুক্ত আটক আমেরিকায় নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন কৃতি সন্তান এটিএম হায়দার খান গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় পাথরের ট্রাক থেকে ১১২২ পিস এ্যাম্পুলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জাতীয় প্রেসক্লাবে এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ কসবায় ৪২ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ১ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং সুনামগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৯ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সহ-সভাপতি জব্বার বহিষ্কার শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানেও মেলেনি সন্ধান দুর্নীতির অভিযোগের মধ্যেই নীলফামারী থেকে সিলেটে বদলি যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিখোঁজ আজিজ শেখের সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক দুড়াকুটি উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষকদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭ কোটি টাকার হেরোইনসহ আটক ১

নওগাঁয় স্বর্ণ চুরির সাথে জড়িত চোর চক্রের ২ নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ১, ২০২৫,
নওগাঁয় স্বর্ণ চুরির সাথে জড়িত চোর চক্রের ২ নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার
নওগাঁয় স্বর্ণ চুরির সাথে জড়িত চোর চক্রের ২ নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার

নওগাঁয় স্বর্ণ চুরির সাথে জড়িত চোর চক্রের ২ নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় অভিনব কায়দায় স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের দু’জন নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার কতোয়ালী থানার রাজবাড়ী তামলিপাড়া গ্রামের রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫)।
গত ২৬ ডিসেম্বর দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের একটি জুয়েলার্স দোকান থেকে স্বর্ণ কেনার নামে কৌশলে ব্রেসলেট চুরি করে চোর চক্রের সদস্যরা।
এসময় চুরি যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।

এসময় গাজিউর রহমান আরো বলেন,
ঘটনায় থানায় মামলা করেন দোকান মালিক অনিমেষ চন্দ্র। মামলার পর চোরদের সনাক্তকরণ, গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে দোকানের সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের চৌকস টিম মাঠে নামেন। এরপর মঙ্গলবার রাতে প্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা স্বর্ণ চোর চক্রের নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্রেসলেট সহ আরো দুইটি স্বর্ণের চেইন এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্তে আসামীদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper