ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা
- আপলোডের সময় : Wednesday, November 4, 2026,

ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা
মোঃ জিহান বাবু, উপজেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপজেলার হরীতকীডাংগা বাজার এবং বীরগ্রাম এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার ব্যস্ততম হরীতকীডাংগা বাজার ও বীরগ্রাম এলাকায় আকস্মিক এই অভিযান চালানো হয়। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা ও ৭২ ধারায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আদালত মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করেন।
পাশাপাশি বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় বিধি লঙ্ঘন করায় আরও ১টি প্রতিষ্ঠানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে আজকের অভিযানে ৩টি মামলায় সর্বমোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ জানান, জনস্বার্থ রক্ষা, সড়কে দুর্ঘটনা রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সুশাসন বজায় রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের এমন তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।