1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ধরঙ্গারটেকে ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সম্পন্ন - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

ধরঙ্গারটেকে ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সম্পন্ন

মোঃ সৌরব
  • আপলোডের সময় : Friday, January 2, 2026,
ধরঙ্গারটেকে ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সম্পন্ন
ধরঙ্গারটেকে ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সম্পন্ন

ধরঙ্গারটেকে ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সম্পন্ন

মোঃ সৌরব, ঢাকা প্রতিনিধি :
রাজধানীর উত্তরা এলাকার ধরঙ্গারটেকে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত ও সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে আয়োজিত ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। জমজমাট ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা, সভাপতি, ৫৩নং ওয়ার্ড বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে একটি সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে তরুণরা মাঠমুখী হয় এবং অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।”

তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আরও বলেন,
“ইনশাআল্লাহ ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজন করা হবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের বড় পরিসরে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদ হাসান সাগর, আহ্বায়ক, তুরাগ থানা ঢাকা বিএনপি। তিনি বলেন,
“খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় থেকে তরুণদের রক্ষা করতে ক্রীড়া আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন,
“সীমিত সামর্থ্যের মধ্যেও ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব যেভাবে একটি সুশৃঙ্খল টুর্নামেন্ট আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ভবিষ্যতেও তরুণদের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

খেলোয়াড়দের উদ্দেশ্যে অতিথিরা বলেন,
“জয়-পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ। শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রেখে খেলাধুলা চালিয়ে যেতে হবে।”

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে উত্তরা এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তরুণ সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper