দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনীতে আব্দুল কাইয়ুম চৌধুরী: সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনীতে আব্দুল কাইয়ুম চৌধুরী: সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আল আমিন সুমন আহমদ | সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রিকেটে সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় সিলেট থেকে উঠে এসে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড় উঠে আসছে না। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট বিভাগে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ক্রিকেট ট্যালেন্ট হান্টের মতো উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো ক্রিকেটের প্রতি আরও গুরুত্ব দিলে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

তিনি বলেন, ক্রিকেটে নিয়মিত অনুশীলন, ধারাবাহিকতা ও মানসম্মত কোচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিলেটের জন্য ভালো কোচিং স্টাফ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোচিং স্টাফরা সিলেটে এসে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিসিবি পরিচালক আরও বলেন, সিলেটে ক্রিকেটের উন্নয়নে কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। যে মাঠে আজকের খেলা অনুষ্ঠিত হয়েছে, এটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যবহৃত মূল মাঠটি নিয়মিত অনুশীলনের কাজে ব্যবহার করা সম্ভব নয়। তাই সিলেটে একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করা অন্যতম অগ্রাধিকার।

ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি… ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি…

তিনি জানান, প্র্যাকটিস গ্রাউন্ড তৈরির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে কাজ চলছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিপিপি তৈরির কাজও শিগগির শুরু হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আহমদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ আরমান ও ইমতিয়াজ হোসেন তান্না।

এ সময় জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, মোহাম্মদ জাহেদ, আহমদ জুলকারনাইন, মঞ্জুর আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ও সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, আলী ওয়াসিকুজ্জামান অনি, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবির তুহিন, সম্পাদক ছালেহ আহমদ শাহিন, এইচ ইউ দীপু, টাইটেল স্পন্সর মাহার প্রতিনিধি আব্দুল কাদির, কো-স্পন্সর ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধি সৈয়দ সামিত সোয়াদ, আনোয়ার হোসেন মানিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন এবং শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব রানারআপ হয়েছে।

ব্যক্তিগত পুরস্কারে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পারভেজ নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। ২৬টি উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন স্টার্স ইউনাইটেড ক্লাবের মামুন। ৩৭৩ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দুলন।

প্লেয়ার অব দ্য লীগ নির্বাচিত হয়েছেন ইয়ং ভিক্টর ক্লাবের মাসুম। তিনি ৩৩৮ রান করার পাশাপাশি ১০টি উইকেট নিয়েছেন। আর উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্টার্স ইউনাইটেড ক্লাবের সায়েম, যিনি ২৭৪ রান করেছেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত