দৌলতদিয়ায় ঘোরাফেরার সময় ৫ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
দৌলতদিয়ায় ঘোরাফেরার সময় ৫ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দৌলতদিয়ায় ঘোরাফেরার সময় ৫ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দৌলতদিয়ায় ঘোরাফেরার সময় ৫ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় ১০ থেকে ১৩ বছর বয়সী পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে অভিভাবকদের খবর দিয়ে থানায় এনে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উদ্ধার হওয়া শিশুরা হলো—মো. হিরোন (১১), জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) ও খালিদ বিশ্বাস (১০)। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

পুলিশ জানায়, শিশুরা পরস্পরের বন্ধু। কৌতূহল ও দুরন্তপনায় তারা সকালে একসঙ্গে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। মাগুরা সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে তারা দৌলতদিয়ায় পৌঁছায়। পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার টহল পুলিশের নজরে এলে সদস্যরা শিশুদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তারা কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসার বিষয়টি জানায়। পরে শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। পুলিশ ফোনে শিশুদের দৌলতদিয়ায় পাওয়ার খবর জানালে অভিভাবকরা থানায় এসে উপস্থিত হন। পরে শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে আসে। পরে অভিভাবকদের খবর দেওয়া হলে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত