1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি - আমার সকাল ২৪ |
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৯:১৮|
ব্রেকিং নিউজ:
বাগেরহাটের চার আসনের ফলাফল: তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী মোবাইল অ্যাপেই রিয়েল-টাইমে জানা যাবে ভোটের ফলাফল কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয় মনিরা শারমিনের অভিযোগ: ভোটের ফলাফল পরিবর্তনের চেষ্টা এনসিপি কখনোই মানবে না জামায়াত আমিরের ভোটকেন্দ্রে অনিয়ম রেকর্ড করার আহ্বান নাহিদ ইসলাম: ভোটাধিকার রক্ষা করুন, শেষ ঘণ্টায় সর্বোচ্চ সতর্ক থাকুন” ভোটগ্রহণ শেষ, গণনা শুরু ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ শেরপুর-১ আসনে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা: একজনের ৩ বছরের কারাদণ্ড শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড মাহুতোলা কেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ: সাংবাদিক টিটুর ওপর হামলা, রক্তাক্ত নোয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের আনোয়ারা বেগম মধুখালীতে ভোট কেন্দ্রের পাশে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার ৭০%-এর বেশি ভোট পড়বে: জামায়াত প্রার্থী বাবা-ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের আশা ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান অসুস্থ ৮৬ বছরের বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩ ঠাকুরগাঁওয়ে ভোটের দিনে ফখরুলের মন্তব্য ভোটার তালিকায় বিশৃঙ্খলা, ভোটপ্রক্রিয়া ঝুঁকিতে: ববি হাজ্জাজ ভোট দিলেন তারেক-ফখরুল এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিলেন ফেনীতে রাঙামাটি-২: ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি

বিনোদন নিউজ
  • আপলোডের সময় : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি
‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি

‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি

বিনোদন নিউজ,

রাজধানী ঢাকায় শিক্ষকদের দাবি-দাওয়ার আন্দোলনে বক্তব্য দিতে গিয়ে আলোচনায় আসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহিনুর আক্তার। আন্দোলন চলাকালে তিনি বলেন, “বাচ্চাকে খাওয়ানোর জন্য ২০ বছর আগে একটি ফার্মের মুরগি কিনেছিলাম। আমরা শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারী। একটি দেশি মুরগি কেনার সামর্থ্য আমাদের থাকে না… আজও একটি দেশি মুরগি কিনে খাইতে পারিনি।”

তার এই বক্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মন্তব্যটি ঘিরে সমালোচনা-সমর্থন—দুই ধরনের আলোচনার ঝড় ওঠে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, শাহিনুর আক্তারের পরিবার মোটেই অস্বচ্ছল নয়। বড় ভাই সালাউদ্দিন মোল্লা চাকরি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ছোট বোন সোহেলি চট্টগ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। নিজ এলাকায় তার একটি একতলা বাড়ি আছে। স্বামীর দোতলা বাড়ি রয়েছে কুমিল্লার বড়ুয়ায়।

এছাড়া হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে আরাম কটেজের পাশে পাঁচতলা একটি বাড়ির মালিকও তিনি ও তার বোন। শিক্ষকতার পাশাপাশি শাহিনুর আক্তার পরিচালনা করেন একটি বিউটি পার্লার।

শাহিনুর আক্তারের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামে। তার স্বামী কুমিল্লার বড়ুয়া একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী—মেয়ে ঢাকায় উচ্চমাধ্যমিকে, ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “আমি ব্যক্তি শাহিনুর হিসেবে কিছু বলিনি। আমি শিক্ষক সমাজের কষ্ট ও বঞ্চনার কথাই তুলে ধরেছি। ‘দেশি মুরগি খেতে পারি না’—এই মন্তব্য দিয়ে সব শিক্ষকের বাস্তব অবস্থাই বোঝাতে চেয়েছি।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper