দেউলিয়ার দ্বারপ্রান্ত থেকে হাজার কোটি টাকার সাম্রাজ্য, ৮৫-তে অমিতাভ বচ্চন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
দেউলিয়ার দ্বারপ্রান্ত থেকে হাজার কোটি টাকার সাম্রাজ্য, ৮৫-তে অমিতাভ বচ্চন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দেউলিয়ার দ্বারপ্রান্ত থেকে হাজার কোটি টাকার সাম্রাজ্য, ৮৫-তে অমিতাভ বচ্চন

দেউলিয়ার দ্বারপ্রান্ত থেকে হাজার কোটি টাকার সাম্রাজ্য, ৮৫-তে অমিতাভ বচ্চন

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন আজ। রোববার (১১ অক্টোবর) ৮৫ বছরে পা দিলেন বলিউডের ‘শাহেনশাহ’ হিসেবে পরিচিত এই অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় সিনেমা উপহার দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। ‘শোলে’, ‘দিওয়ার’, ‘জঞ্জির’, ‘ডন’, ‘অগ্নিপথ’, ‘ব্ল্যাক’ ও ‘পা’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে এই অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিয়মিত ব্লগও লেখেন তিনি। জন্মদিনে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহশিল্পীরা।

তবে বলিউডে অমিতাভ বচ্চনের পথচলা সব সময় মসৃণ ছিল না। একের পর এক সফল সিনেমা উপহার দেওয়া এই অভিনেতা নব্বইয়ের দশকের শেষ দিকে বড় ধরনের আর্থিক সংকটে পড়েন। ১৯৯৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা সংস্থা ‘অমিতাভ বচ্চন করপোরেশন লিমিটেড’ (এবিসিএল)। সিনেমা প্রযোজনা এবং ১৯৯৬ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে বড় অঙ্কের লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এর ফলে প্রায় ৯০ কোটি টাকার ঋণ ও একাধিক আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তিনি। একই সঙ্গে বাড়তে থাকে পাওনাদারদের চাপ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজনীতিতে ফেরার দৌড়ে সাবেক রেসলার কেন রাজনীতিতে ফেরার দৌড়ে সাবেক রেসলার কেন

তবে সেই সংকট থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন বিগ বি। ২০০০ সালে ‘মহব্বতেঁ’ সিনেমায় অভিনয় এবং ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনার মাধ্যমে নতুন করে সাফল্যের পথে এগিয়ে যান তিনি। পরবর্তী সময়ে বিজ্ঞাপন ও নতুন সিনেমার প্রস্তাব বাড়তে থাকলে ধীরে ধীরে আর্থিক সংকট কাটিয়ে ওঠেন এই অভিনেতা।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩ হাজার ৫০০ কোটি থেকে ৪ হাজার কোটি টাকা। অভিনয়, টেলিভিশন অনুষ্ঠান, বিজ্ঞাপন, রিয়েল এস্টেট ও অন্যান্য বিনিয়োগ থেকে তাঁদের এই সম্পদ গড়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা চিরঞ্জীবী, সুনীল শেট্টি, সুরকার ও গায়ক হিমেশ রেশমিয়া এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এদিকে প্রিয় তারকাকে একনজর দেখতে মুম্বাইয়ে তাঁর বাসভবন ‘জলসা’র সামনে সকাল থেকেই ভিড় জমিয়েছেন দূরদূরান্ত থেকে আসা ভক্তরা।

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত