দুলারহাটে ৬ পিস ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোডের সময় : Thursday, August 27, 2026,
দুলারহাটে ৬ পিস ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুলারহাটে ৬ পিস ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

দুলারহাটে ৬ পিস ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মো. হাসনাইন

ভোলার দুলারহাট থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ১২৫ টাকাসহ মো. রিয়াজ রানা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলেজ রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিয়াজ রানার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও বিক্রিত নগদ ৩ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রিয়াজ রানা চর তোফাজ্জল এলাকার মো. খালেক বেপারী মাষ্টারের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুলারহাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২৬ আগস্ট দায়ের করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত