দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা পর্যবেক্ষণ
- আপলোডের সময় : Tuesday, October 13, 2026,

দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা পর্যবেক্ষণ
শিবনাথ চন্দ্র ঘোষ
কালিহাতী উপজেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে টাঙ্গাইল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর অংশ হিসেবে কালিহাতী ও মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং গোপালপুর ও কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় পুলিশ কর্মকর্তারা পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানান।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।