দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

দুর্গাপূজাকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, প্রত্যেককে দিন-রাত সজাগ থাকতে হবে এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কেউ যেন ধর্মীয় বিষয়ে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা চালাতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, লুটপাটের অর্থ ব্যবহার করে দলটি আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। এ অর্থ দিয়ে দেশে অরাজকতা, বোমাবাজি ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে। ফ্যাসিবাদী শক্তি পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে।

কসবায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ কসবায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

রিজভী বলেন, সরকার দিন-রাত পরিশ্রম ও সতর্ক নজরদারির মাধ্যমে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ লুটপাটের অর্থের ওপর ভর করে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দলটি দেশকে ভয়াবহ সংকটের মধ্যে ফেলে পালিয়ে গেছে। বর্তমানে সেই পরিস্থিতি পুনর্গঠনের কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ ছাত্রনেতাদের প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সে সময় তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে ভেবেছেন এবং শেখ হাসিনার শাসনামলে নানা প্রতিকূলতার মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন। তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দীর্ঘ স্বৈরশাসনের পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। এর প্রায় দেড় বছরের মাথায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। উত্তরাধিকারসূত্রে সরকারকে ব্যাংক লুটপাট, অর্থ পাচার, আর্থিক খাতের চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির মতো সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।

বাংলাদেশ জনঅধিকার পার্টির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল সম্রাট। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত