দুর্গাপুরে VBD-এর নতুন সদস্যদের নিয়ে পরিচিতি ও সচেতনতামূলক সভা

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
দুর্গাপুরে VBD-এর নতুন সদস্যদের নিয়ে পরিচিতি ও সচেতনতামূলক সভা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)-এর নতুন সদস্য ও কমিটি সদস্যদের নিয়ে পরিচিতি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য এবং দুর্গাপুর উপজেলাকে আরও সুন্দর, সচেতন ও উন্নত করতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন VBD দুর্গাপুর উপজেলা বোর্ডের প্রেসিডেন্ট আনারুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মুসকান জাহান আইরা, হিউম্যান রিসোর্স সেক্রেটারি শামীমা আক্তার শান্তা, প্রজেক্ট সেক্রেটারি বৃষ্টি আক্তার এবং ফ্রিল্যান্স সেক্রেটারি আবু হুরায়রা।

বক্তারা VBD-এর কার্যক্রম, সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবকদের যুক্ত হওয়ার গুরুত্ব এবং সমাজ ও দেশের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে দুর্গাপুর উপজেলাকে আরও সুন্দর ও সচেতন করে তুলতে নতুন সদস্যরা কীভাবে সম্মিলিতভাবে কাজ করবেন, সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠান শেষে VBD-এর স্বেচ্ছাসেবকরা দুর্গাপুর থানায় গিয়ে থানার ইনচার্জ কর্মকর্তা খন্দকার শাকেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা VBD-এর বিভিন্ন কার্যক্রম ও স্বেচ্ছাসেবী উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।

খন্দকার শাকেল স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করে সমাজের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। জনকল্যাণমূলক কাজে সহযোগিতা প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে VBD-এর স্বেচ্ছাসেবকরা দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, তরুণ স্বেচ্ছাসেবকদের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত