দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত

দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত

আনারুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

“কাজ, মজুরি, জমি অধিকার—ইনসাফ চাই” এবং রেশন, পেনশন, সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তার দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে গ্রাম কমিটির প্রতিনিধিদের নিয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিমউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান এবং উপজেলা নেতা রুপন কুমার সরকার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ও অর্থনীতিতে ক্ষেতমজুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা এখনও ন্যায্য মজুরি, সারা বছর কাজ, খাদ্যনিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। ক্ষেতমজুরদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রেশনিং ব্যবস্থা চালু, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা এবং ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ক্ষেতমজুরদের কাজ ও মজুরির অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জমি ও বাসস্থানের অধিকারও নিশ্চিত করতে হবে। এসব দাবি আদায়ে গ্রাম পর্যায় থেকে ক্ষেতমজুরদের সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

কর্মীসভায় উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির প্রতিনিধিসহ ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত