দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম গ্রেপ্তার
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম গ্রেপ্তার
আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কাশেম দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরীটি বাড়ির দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে যায়। এ সময় আবুল কাশেম তাকে একা পেয়ে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
পরিবারের দাবি, ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরদিন সে প্রতিবেশী এক নারীকে বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।