দুই পরিবর্তন নিয়ে নোয়াখালীর মুখোমুখি সিলেট

  • আপলোডের সময় : Monday, December 29, 2025,
দুই পরিবর্তন নিয়ে নোয়াখালীর মুখোমুখি সিলেট
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই পরিবর্তন নিয়ে নোয়াখালীর মুখোমুখি সিলেট

দুই পরিবর্তন নিয়ে নোয়াখালীর মুখোমুখি সিলেট

মোঃ আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার

হেরে বিপিএল শুরু করেছে সিলেট টাইটান্স। দ্বিতীয় ম্যাচে আজ নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হচ্ছে তারা। জয়ের লক্ষ্যেই একাদশে এনেছে দুটি পরিবর্তন।

সিলেটের একাদশে ঢুকেছেন জাকির হাসান ও সালমান ইরশাদ। বাদ পড়েছেন হযরতউল্লাহ জাজাই ও রুয়েল মিয়া। আগের ম্যাচে জাজাই ১৮ বলে ২০ রান করেছিলেন। অন্যদিকে রুয়েল মিয়া ৩.৪ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট পাননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

রাজশাহীর বিপক্ষে আগের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল সিলেট। আজ টস জিতে তারাও নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

সিলেটের মতো নোয়াখালীর বিপিএল যাত্রাও শুরু হয়েছে হার দিয়ে। প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে তারা হেরেছিল ৬৫ রানে। নোয়াখালীর একাদশেও এসেছে একটি পরিবর্তন। পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর জায়গায় সুযোগ পেয়েছেন রেজাউর রহমান রাজা। আগের ম্যাচে ইহসানউল্লাহ ৩ ওভারে ৪০ রান দিলেও কোনো উইকেট পাননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সিলেট টাইটান্সের একাদশ

সাইম আয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও সালমান ইরশাদ।

নোয়াখালী এক্সপ্রেসের একাদশ

মাজ আহমেদ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত