1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প - আমার সকাল ২৪ |
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৪৭|
ব্রেকিং নিউজ:
কয়ছর আহমেদকে আনোয়ার হোসেনের অভিনন্দন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো—

দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহিনুর রহমান
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প
দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের সৌজন্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবড়া ইউনিয়নের ঢাকুলা পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাঞ্জুর রশিদ। এতে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাদাৎ ইবনে মাসুদ (রকেট), সহ-সভাপতি ডা. ওয়াসিম আকরাম, সিনিয়র সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান এবং ৬নং মোমিনপুর ইউনিয়নের সভাপতি ডা. সারোয়ার হোসেন (মিন্টু)।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের সাধারণ মানুষের জন্য ডায়াবেটিস পরীক্ষা, সর্দি-কাশি, হাঁপানি ও রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সাধারণ মানুষ ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের এমন মানবিক উদ্যোগের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। তারা বলেন, ব্যারিস্টার কামরুজ্জামান সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন এবং সবসময় মানুষের পাশে থাকেন। তার এ ধরনের উদ্যোগ তাকে একজন জনবান্ধব নেতা হিসেবে প্রমাণ করে।

মেডিকেল ক্যাম্পে বক্তব্যে মাঞ্জুর রশিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থেকে রাজনীতি করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং দিনাজপুর-৫ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের পাশে দাঁড়াতেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়মিতভাবে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্বতীপুর–ফুলবাড়ী এলাকার মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper