
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় অর্জন করায় নবনির্বাচিত সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বতীপুর প্রেসক্লাব-এর একটি প্রতিনিধি দল।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বিজয়ী সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
এ জেড এম রেজওয়ানুল হক প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনে জনগণের যে আস্থা ও সমর্থন তিনি পেয়েছেন, তা রক্ষা করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে বিজয়ী সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিনিধি দলটি বিদায় নেন।