দিনাজপুর-৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন এ কে এম কামরুজ্জামান
- আপলোডের সময় : Friday, December 5, 2025,

দিনাজপুর-৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন এ কে এম কামরুজ্জামান
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এ কে এম কামরুজ্জামান। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে তাঁর নাম চূড়ান্ত করে। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার সময় এই আসনটি খালি রেখেছিল বিএনপি।
মনোনয়ন পাওয়ার পর এ কে এম কামরুজ্জামান দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, “আমি সবসময় মাঠেই ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।”
কামরুজ্জামান বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত, পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্য বিএনপি (UK-BNP) শাখার সহ-সভাপতিও। রাজনীতির পাশাপাশি তিনি ব্যারিস্টার হিসেবে আইনগত ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থেকে আন্তর্জাতিক সম্পর্ক, বিদেশি সহযোগিতা ও দলীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বিএনপি। এক সংবাদ ব্রিফিংয়ে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।