দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটে নবাগত শিক্ষার্থীদের শিরাবরণ অনুষ্ঠান
- আপলোডের সময় : Thursday, October 15, 2026,

দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটে নবাগত শিক্ষার্থীদের শিরাবরণ অনুষ্ঠান
সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪, দিনাজপুর
সেবা, ত্যাগ ও মানবতার মহান ব্রত নিয়ে নার্সিং পেশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন নবাগত শিক্ষার্থীরা। এ উপলক্ষে দিনাজপুরের কসবা এলাকায় অবস্থিত সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে নবাগত শিক্ষার্থীদের শিরাবরণ (ক্যাপিং) অনুষ্ঠান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি নবাগত নার্সিং শিক্ষার্থীদের মাথায় সম্মানসূচক ক্যাপ পরিয়ে দেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা শপথ গ্রহণের মধ্য দিয়ে মানবসেবা ও পেশাগত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সবুজ ইউনিফর্মে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও আবেগময়।
এ সময় প্রতিষ্ঠানের সিস্টারগণ, বিশপ, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নার্সরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের আন্তরিকতা, দক্ষতা ও মানবিক আচরণ রোগীদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নবাগত শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ক্যাপ পরানো ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের নার্সিং পেশায় আনুষ্ঠানিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। অনুষ্ঠানে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।