দিনাজপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদ্‌যাপন

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
দিনাজপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদ্‌যাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দিনাজপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদ্‌যাপন

দিনাজপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদ্‌যাপন

মোঃ ফজলে রাব্বি, স্টাফ রিপোর্টার

‘চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

জনসাধারণের মধ্যে চোখের স্বাস্থ্য, দৃষ্টিসমস্যা প্রতিরোধ, চক্ষুরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দিবসের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‍্যালিতে দৃষ্টিশক্তি সুরক্ষা, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং চক্ষুরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জন্মগত ও বয়সজনিত সমস্যা, ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং চোখের সংক্রমণসহ বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তাঁরা নিয়মিত চক্ষু পরীক্ষা এবং চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুন মুমতাহিনা, মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদসহ সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, চোখের যত্ন শুধু চিকিৎসার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য ও জীবনমানের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা, বয়স্কদের ছানি ও অন্যান্য বয়সজনিত চক্ষুরোগ সম্পর্কে সচেতনতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা সম্পর্কে সতর্কতা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে ওষুধ ব্যবহার না করার বিষয়ে সচেতন হওয়া জরুরি।

বিশ্ব দৃষ্টি দিবসের এ কর্মসূচির মাধ্যমে দিনাজপুরের সর্বস্তরের মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষার বিষয়ে সচেতনতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত