দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা
সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে দিনাজপুরে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সর্বদা তৎপর থাকবেন।
তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার; জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা; সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্য।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।