
দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪
দিনাজপুর।
দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুরের জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং তাদের আদর্শে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।