দিনাজপুরে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম বর্ষপূর্তি উদযাপন
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

দিনাজপুরে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম বর্ষপূর্তি উদযাপন
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪, দিনাজপুর
বাংলাদেশ পুলিশের কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের রানীরবন্দর শাখায় গ্রাহকদের অংশগ্রহণে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে পুলিশ সুপার উপস্থিত গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তিনি ব্যাংকের সেবার মান আরও উন্নত করা, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, গ্রাহকবান্ধব ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি ব্যাংক পিএলসি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।