
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হলেও তা ছিল অনেকটাই দায়সারা—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
তবে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকা এবং আয়োজনের পরিধি সীমিত থাকায় স্থানীয়দের মধ্যে সমালোচনা দেখা যায়। অনেকেই অভিযোগ করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর দায়িত্বে থাকা এ আয়োজনটি যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই দায়সারা ভাবে সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।