দপদপিয়া চৌমাথায় পিকআপ ডোবায়, আহত চালক
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

দপদপিয়া চৌমাথায় পিকআপ ডোবায়, আহত চালক
মো. ফোরকান
নলছিটি উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথায় সড়ক দুর্ঘটনায় কাঁচামালবাহী একটি পিকআপ রাস্তার পাশের ডোবায় পড়ে গেছে। এ ঘটনায় পিকআপের চালক সামান্য আহত হয়েছেন। তবে ডোবায় পানি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে দপদপিয়া জিরো পয়েন্ট থেকে কাঁচামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপটি। পথে দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে হঠাৎ পিকআপটির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়।
এ সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও চাকা পাংচার হওয়ায় নিয়ন্ত্রণ ও ব্রেক সামলাতে না পেরে পিকআপটি রাস্তার বিপরীত পাশে চলে যায়। পরে সেটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চালককে গাড়ি থেকে বের করে আনেন। ডোবায় পানি কম থাকায় পিকআপটি পানিতে তলিয়ে যায়নি এবং চালকও বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন।
দুর্ঘটনায় চালক গুরুতর আহত না হলেও শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাত পেয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের চেষ্টা করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।