তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে চান এলাকাবাসী

  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে চান এলাকাবাসী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে চান এলাকাবাসী

তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে চান এলাকাবাসী

লোকমান আহমেদ | গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধি

আসন্ন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিনকে দেখতে চান পূর্ব তোয়াকুল ইউনিয়নের সর্বস্তরের মানুষ—এমন দাবি করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।

এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও অপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে জিয়া উদ্দিন বলেন, ‘পূর্ব তোয়াকুলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও অপূর্ণ কাজগুলো ইনশাআল্লাহ সম্পন্ন করতে চাই। তরুণ, যুব, ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কোনো ধরনের ভেদাভেদ না রেখে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে চাই।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাফলং চা বাগানে চা শ্রমিকদের মাঝে মন্ত্রীর উপহার বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাফলং চা বাগানে চা শ্রমিকদের মাঝে মন্ত্রীর উপহার বিতরণ

তিনি বলেন, জনগণের সহযোগিতা ও দোয়া পেলে ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। বিশেষ করে পাইক রাজ থেকে লক্কিনগর পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ বা অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

জিয়া উদ্দিন আরও বলেন, ‘এই সড়কের মধ্যে কয়েকটি ব্রিজেরও প্রয়োজন রয়েছে। আল্লাহ যদি আমাকে সফলতা দান করেন, তাহলে হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উন্নয়নের ক্ষেত্রে দল-মত, শ্রেণি-পেশা ও ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার কথাও জানান জিয়া উদ্দিন।

সবশেষে ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার আগামী দিনের পথচলার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ তোয়াকুল ইউনিয়ন গড়ে তুলতে চাই।’

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত