1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা - আমার সকাল ২৪ |
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:০০|
ব্রেকিং নিউজ:
শিবচরে উৎসবমুখর স্বাধীনতা দিবস উদযাপন মাদারীপুরে শিবচরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম, মানবেতর জীবন নারীদের তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাঙামাটি শহরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছেন। ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল পরিদর্শন ও কঠোর বার্তা পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই—কোটি টাকার ক্ষ ভূইয়ারহাট বাজারে ভয়াবহ আগুনে ২৪ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি মাইজদীতে তেলের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা—পুলিশ মোতায়েন যশোরে ডিবির অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ আটক ১ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী গুরুতর আহত তরুণদের প্রত্যাশায় নতুন নেতৃত্বের বার্তা: বাকেরগঞ্জে আল আমীন মিরাজের সম্ভাব্য মেয়র প্রার্থীতা আলোচনায় কসবায় মাদকবিরোধী ভিডিও বানানোর কারণে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ বাবার চিকিৎসার জন্য সাহায্যের হাত চায় এলিপ্রু মার্মা ঝিকরগাছায় মাদককারবারীর হাতে পুলিশ সদস্য ছুরিকাহত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান এমপি কয়ছর আহমদের ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: মন্ত্রী শেখ রবিউল আলম রবি বগুড়ায় গাঁজা-অ্যালকোহলসহ ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা জরুরি: এমপি শেখ রেজাউল ইসলাম তালুকনগরে পারিবারিক বিরোধে জালাল ও পিন্টুর ওপর সন্ত্রাসী হামলা রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফলক উন্মোচন ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপন দেশে জ্বালানি তেলের মজুত কতদিন চলবে, জানাল সরকার নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ ভেড়ামারায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক নলছিটিতে সংসদ সদস্য ইলেন ভূট্রোর ঈদের শুভেচ্ছা বিনিময় চন্দনাইশ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন ধামরাইয়ে ছাত্রদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি 🌙 তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ 🌙 জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ভাঙ্গুড়ায় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির সংঘর্ষ, ৪ আহত ঝালকাঠিতে ১৩ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

মুনসুর হেলাল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা
তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

স্টাফ রিপোর্টার: মুনসুর হেলাল

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্র দেখা গেছে।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়েই তেল সংগ্রহ করতে হবে। এর বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল নেওয়ার সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।

এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন।

এদিকে নতুন নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালক এই ব্যবস্থাকে বাড়তি ভোগান্তি হিসেবে দেখছেন এবং এতে তাদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper