1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক - আমার সকাল ২৪ |
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৪৩|
ব্রেকিং নিউজ:
কয়ছর আহমেদকে আনোয়ার হোসেনের অভিনন্দন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো—

তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,
তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক
তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক

তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক

তৌহিদ ইসলাম, ঢাকা

তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজক হিসেবে ‘তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীগণ’-এর নাম ব্যবহার করা হলেও, এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলেজের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন, অনুষ্ঠানটির প্রকৃত আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যা সাধারণ শিক্ষার্থীদের নামে প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, অনুষ্ঠানটি আয়োজনের ক্ষেত্রে কলেজ প্রশাসনের কোনো আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

তেজগাঁও কলেজ শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন বলেন, “ক্যাম্পাস রাজনীতি স্বচ্ছ ও সংগঠনের নিজস্ব পরিচয়ে হওয়া উচিত। কোনো পক্ষের কার্যক্রমকে সাধারণ শিক্ষার্থীদের নামে প্রকাশ করা বিভ্রান্তিকর এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, “ছাত্র ইউনিয়ন পক্ষপাতিত্ব ও দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে। প্রথমে ইতিবাচক মনে হলেও এখন তা বিতর্কে রূপ নিয়েছে। ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছে।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নিয়াজ মিয়া বলেন, “নির্বাচন শেষ হতেই উত্তেজনাপূর্ণ কর্মসূচি শুরু হয়েছে। আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করা হলেও প্রশাসনের অনুমতি ছিল কি না, তা স্পষ্ট নয়। এমন আচরণ অনাকাঙ্ক্ষিত।”

রোববার (১৫ ফেব্রুয়ারি) কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আয়োজকদের সতর্ক করেন। তিনি উচ্চ শব্দে গান বাজানো বন্ধ রাখতে এবং ক্লাসের পরিবেশ ব্যাহত না করার নির্দেশ দেন।

অনুষ্ঠানের ব্যানারে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত কিছু ছবি ও একপাক্ষিক বক্তব্য প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা শিক্ষার্থীদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের উপস্থাপনা ক্যাম্পাসে অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়াতে পারে।

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের মধ্যে চলমান বিতর্কের প্রেক্ষিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। ঘটনাটি তেজগাঁও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper