তুষখালীতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে আবু বকর সিদ্দিক বাদলের শুভেচ্ছা বিনিময়
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

তুষখালীতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে আবু বকর সিদ্দিক বাদলের শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার: মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আবু বকর সিদ্দিক বাদল ১ নম্বর তুষখালী ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও সালাম বিনিময় করেছেন।
এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
কর্মসূচিতে তুষখালী ইউনিয়নসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, কর্মসূচির সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং মতবিনিময় করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।