1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু - আমার সকাল ২৪ |
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| রাত ৮:৪২|
ব্রেকিং নিউজ:
৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৪৫,৭৬০ টাকা এলপিজির দাম আরও বাড়ল ফেব্রুয়ারি মাসে নওগাঁর আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু চবি মেধাবী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শালিখায় শেষকৃত্য সম্পন্ন ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ মাইক্রোবাস শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড সিলেটে বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেফতার ৩ প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমলো ৩ নং গট্রি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশ ইসলামী আন্দোলনের আমীর রামগঞ্জ ও কমলনগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন রায়পুরে আল-হেরা ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিত্র শবে বরাত: করনীয় ও বর্জনীয় বিষয়সমূহ লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে আদর্শ কৈখালী গড়ব: গাজী নজরুল ইসলাম ঝিকরগাছার গঙ্গাধারপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা শিক্ষাপ্রতিষ্ঠানঘেরা ফার্মগেটে দেহব্যবসার অভিযোগ সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় বান্দরবানে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে উঠান বৈঠক জগন্নাথপুরে ‘তালা’ প্রতীকের পক্ষে গণসংযোগে সাবেক মেয়র আক্তার হোসেন মণিরামপুরে নির্বাচনী ব্যানার নিয়ে উত্তেজনা, স্বেচ্ছাসেবক নেতা হাসপাতালে নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সদস্য ‘জঙ্গি  নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আলীকদমে ধানের শীষের নির্বাচনী পথসভা, ভোটাধিকার ও উন্নয়নের আহ্বান ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাসিরনগরে থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১ শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ বন্দী স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত ফ্যামিলি কার্ডের লোভ দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: শামীম সাঈদী শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ ধুনটে বরইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা নৈতিক মান ও চিন্তা-শক্তি: স্বার্থের ভিড়ে সত্যের সংকট

তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু

মোঃ হেলাল হাসান
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬,
তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু
তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু

তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু

মোঃ হেলাল হাসান, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকায় তুলসি নদী থেকে আব্দুল কুদ্দুস (৪৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, গত ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুদ্দুস বাড়ি থেকে বের হন। তিনি মোকিমপুর এলাকার সুমনের কাছ থেকে পাওনা ২৫ হাজার টাকা নিতে যাচ্ছিলেন। এরপর রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি।

রাতের দিকে তার স্ত্রী মোবাইলে যোগাযোগ করলে কুদ্দুস কিছুক্ষণ পর ফিরে আসবেন বলে জানান। তবে পরবর্তীতে একাধিকবার ফোন করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুদ্দুস কোথাও আছে, শিগগিরই আসবে।

শুক্রবার ও শনিবার কোনো সন্ধান মেলেনি। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পরিবার আবারও সুমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সোনাবাজু মুসার ঘাট এলাকায় তুলসি নদীতে খোঁজ নিতে বলেন। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা কচুরিপানা সরিয়ে নদীতে অনুসন্ধান চালিয়ে কুদ্দুসের মরদেহ উদ্ধার করেন। মরদেহে মাথার সামনের অংশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলসি নদীর পাড়ের বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মাঝে মাঝে কুদ্দুসও নেশা সেবনের জন্য সেখানে যেতেন। সম্প্রতি প্রশাসনের অভিযানে মুসা গ্রেপ্তার হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কুদ্দুসও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper