তিন ফসলি জমিতে বিদ্যুৎ লাইন, গজারিয়ায় প্রতিবাদ
- আপলোডের সময় : Friday, June 13, 2025,

তিন ফসলি জমিতে বিদ্যুৎ লাইন, গজারিয়ায় প্রতিবাদ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজারে বসতঘর ও তিন ফসলি কৃষিজমির উপর দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও টাওয়ার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শতাধিক গ্রামবাসী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ভাটেরচর দে. এ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী মোদাচ্ছের হক, এম. এ. মতিন, গোলাম মাওলা দেওয়ান, গোলাম মোস্তফা মুন্সী, জাকির হোসেন, চাঁন মিয়া, নুরুজ্জামান, খোকন প্রধান, হুমায়ুন প্রধান, লিটন প্রধান, সাইফুল ইসলাম, ইলিয়াস সরকার, রেজাউল করিম রিপন, আনোয়ার হোসেন, আফজাল হোসেন, সেলিম মিয়া, মুক্তার হোসেন, শরীফ হোসেন ও সোলায়মান প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, বসতবাড়ি ও উর্বর কৃষিজমি নষ্ট করে বিদ্যুৎ লাইন নির্মাণ অমানবিক। তাঁরা বিকল্প রুটে সঞ্চালন লাইন স্থাপনের দাবি জানিয়ে বলেন, দাবি না মানলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহৎ আন্দোলনে নামবেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।