তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প
জাপানের পূর্বাঞ্চলে তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচারে এসব কম্পন অনুভূত হলেও কোনো ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। জাপানের সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে চিবার আসাহি শহরে কম্পনের মাত্রা ছিল ৪। ইবারাকিসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়।
এর প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল প্রায় ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে কম্পনের তীব্রতা ছিল ৩।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির কারণেই সুনামি সৃষ্টি হয়নি।
সাম্প্রতিক সময়ে জাপানের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এ ছাড়া গত ২৩ আগস্ট ওই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।