
তালুকনগরে পারিবারিক বিরোধে জালাল ও পিন্টুর ওপর সন্ত্রাসী হামলা
কাউছার মিয়া, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামে পারিবারিক শত্রুতির জেরে মো. জালাল মিয়া (৩৭) ও পিন্টু (৩৮)-এর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ২২ মার্চ তোফায়েল আহমেদ সূর্য (৫২)-এর ওপর একই কায়দায় হামলা ঘটিয়েছিল ইমরান ও তার সহযোগীরা।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ইলিয়াসের ছেলে ইমরান (৩৫), জাহিদ (২৮) ও তাদের সহযোগী মো. রাজিব (২৫), আলামিন (২৫) জালাল ও পিন্টুর ওপর চাপাতি, দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। জালাল গুরুতর আহত অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ইমরান এবং তার সহযোগীরা এলাকায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তারা আইনের আওতায় না এলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।