
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাদ যোহর হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত কাউন্সিল অধিবেশনে জেলা শাখার সভাপতি ফয়েজ আহমদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এম. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমেদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য আমিমুল ইহসান তাহসিন, সাইদুর রহমান এবং হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ শাহেদুল ইসলাম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ফয়েজ আহমদ নোমানকে পুনরায় সভাপতি, মোহাম্মদ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মেজবাহ উদ্দিন শারফিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন ও মোহাম্মদ সাহিদ আলম; সহ-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, শেখ মো. মুজাহিদ আহমদ ও তানজিল হাসান তাসিন; সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান ও জহুরুল ইসলাম রাহুল; প্রচার সম্পাদক তালুকদার আবুল হায়াত রুহিন; অর্থ সম্পাদক মনির হোসাইন; অফিস সম্পাদক মোহাম্মদ ইমাদ উদ্দিন; প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আহমদ ফুয়াদ; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল আহমদ উজ্জ্বলসহ অন্যান্য দায়িত্বশীলরা।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।