
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার ২০২৬–২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ মাগরিব নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আরিফ হোসাইন সামাদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, সহ-অফিস সম্পাদক মো. নাঈম আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আশরাফ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আবু তাহেরকে সভাপতি, মো. নজরুল ইসলাম রাহীকে সাধারণ সম্পাদক এবং মাহদি হাসান সুমনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি আবু বকর সিদ্দিক সামি ও তোফাজ্জল হক শান্ত, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জামি, সহ-সাংগঠনিক সম্পাদক আলবাব হোসাইন, প্রচার সম্পাদক জুবায়েল হক, সহ-প্রচার সম্পাদক রাইসুন চৌধুরী ও সালমান রহমান নাহিয়ান, অর্থ সম্পাদক সাকিব আহমদ, অফিস সম্পাদক মাহবুবুর রহমান মুসা, সহ-অফিস সম্পাদক মনজুরুল হাসান ইবান, প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন রশিদ গুলজার, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ইয়ামুন মিয়া ও তাহমিদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. তামিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আহবাব ও রুবায়েত শরীফ ত্বহা।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন তাহিদ আহমদ, আরিফুল ইসলাম, রিয়াদ আহমদ, মাসুম আলী, শাহরিয়ার আলম সাজিদুল, সালমান সাব্বীর এবং নাদিম মো. রনি।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং যুবসমাজকে দ্বীনি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।