তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ, ভবনের ভেতরে গ্যাস সিলিন্ডারে রান্না

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ, ভবনের ভেতরে গ্যাস সিলিন্ডারে রান্না
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এইচ বি সুমন আলী, তালতলী প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে সরকারি বিধিমালা না মানার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টিতে অফিস সময়ের পরও জাতীয় পতাকা টানানো থাকে এবং মূল ভবনের ভেতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন করার নিয়ম রয়েছে। তবে আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে অফিস সময়ের পরও জাতীয় পতাকা টানানো থাকতে দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিদ্যালয়ের মূল ভবনের ভেতরে লাইব্রেরির একটি কক্ষে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করা হচ্ছে। এতে শিক্ষার্থী ও বিদ্যালয়ের অন্যান্যদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন তারা।

দৈনিক বাংলার সংবাদ ও দৈনিক দেশের কাগজের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও অর্থ নেওয়ার অভিযোগ দৈনিক বাংলার সংবাদ ও দৈনিক দেশের কাগজের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও অর্থ নেওয়ার অভিযোগ

সচেতন মহলের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ভবনের ভেতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার পরিবর্তে নিরাপদ ও নির্ধারিত স্থানে রান্নার ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে জাতীয় পতাকার যথাযথ মর্যাদা ও নিয়ম মেনে উত্তোলন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, “আমি এখানকার একজনকে বলেছিলাম পতাকা খুলে রাখতে, কিন্তু সে খোলে নাই।”

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) বলেন, “অফিস টাইম ব্যতীত জাতীয় পতাকা টানানো থাকার এবং স্কুলে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত