1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় বিএনপির আনন্দ মিছিল - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় বিএনপির আনন্দ মিছিল

শেখ তাইজুল ইসলাম
  • আপলোডের সময় : Tuesday, December 23, 2025,
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় বিএনপির আনন্দ মিছিল
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় বিএনপির আনন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় বিএনপির আনন্দ মিছিল

শেখ তাইজুল ইসলাম
মোংলা উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নেও তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকেই চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার এলাকায় নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতিকৃতি হাতে নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় নেতার প্রত্যাবর্তনের খবরে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইতে দেখা যায়।

আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। এতে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

মিছিলে ব্যবহৃত ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ছবি শোভা পায়।

এসময় স্থানীয় নেতারা বলেন,
“২৫ ডিসেম্বর আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে চিলা ইউনিয়নের প্রতিটি ঘরে আজ আনন্দের আমেজ। ধানের শীষের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই।”

চিলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

যুবদল নেতা মোঃ সাইফুল শিকদার বলেন,
“তৃণমূলের নেতা-কর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি আরও সুসংগঠিত হয়ে জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper