1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের ভিড় - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
কাদিয়ানী ও শিয়া মতবাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ লালাবাজারে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী যুবকের কাছে পাঠানোর অভিযোগ, ইবি ছাত্রীকে ঘিরে তদন্তের আভাস প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য নলছিটিতে দুই মোবাইল চুরির অভিযোগে কিশোর আটক, পুলিশের কাছে সোপর্দ নলছিটিতে প্রথমবারের মতো যাত্রা শুরু করছে বাবরের দৃঢ়তায় ৪৯ বছরের অপেক্ষার অবসান, বিদেশের মাটিতে পাকিস্তানের টেস্ট জয় ২০২৮ যুব বিশ্বকাপ লক্ষ্য, রাজশাহীতে ৩০ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের নতুন ক্যাম্প বাংলাদেশ ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হ্যাজলউড, ‘অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি’ ওয়াসিম-ইমরানের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে সেঞ্চুরির রহস্য জানালেন মিরাজ নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাটলার এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তান সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের, ড্রোন রপ্তানিতে নিয়ন্ত্রণসহ নতুন নিষেধাজ্ঞা অভ্যুত্থানের পর প্রথম সরকারি সফরে থাইল্যান্ডে মিন অং হ্লাইং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সতর্ক দক্ষিণ কোরিয়া ও জাপান থাইল্যান্ডের স্কুলে শিক্ষকের ওপর গুলি, নিহত শিক্ষক ও হামলাকারী শিক্ষার্থী বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৭ ২৯ কোটি টাকা আত্মসাৎ: জিপিওর সহকারী পোস্টমাস্টারের ৫ বছরের কারাদণ্ড বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে বুকে গুলি খেলেন সহযোগী সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ হাতিয়ায় সাপে কাটা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি স্নেক ভেনম সরবরাহ ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, বন্ধ চলাচল আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিমনগর দাড়ির ওপর প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি রায়পুরে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বাস্থ্যসেবায় নতুন আশার বার্তা রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: সৎ শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগে মানববন্ধন সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সিলেটে ১৮৭ একর আয়তনের নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণাসিলেটে ১৮৭ একর আয়তনের নতুন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণা বারবার দুর্ঘটনা ঘটলেও লাগামহীন বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা: খুঁটিবিহীন লাইন ও মানহীন তার সংস্কারের দাবিতে ৭০ পরিবারের মানববন্ধন বোচাগঞ্জে সমম্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল

তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের ভিড়

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, December 26, 2025,
তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের ভিড়
তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের ভিড়

তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেতাকর্মীদের ভিড়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁর বাবা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। অনেক নেতাকর্মী শুক্রবার থেকেই স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দাবি, এদিন স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে। পরে সেখানে আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper