1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তারাবির নামাজের নিয়ত ও দোয়া
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| দুপুর ১:০২|
ব্রেকিং নিউজ:
ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন সালথায় ৪ জুয়াড়ী আটক ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক নির্বাচনে সংস্কারের ডাক আশুগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক উখিয়ায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ধরার বিশেষ অভিযান জোরদার সালথার বল্লভদীতে উঠান বৈঠক ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল রাঙ্গাবালীতে ৪ ইউপি সদস্যসহ ৬ জনের বিএনপিতে যোগদান ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের ৫ নেতা পদত্যাগ করে খেলাফত মজলিশে যোগদান বেলকুচিতে দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল হোসনাবাদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ১ কোটি ৫৫ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজয়নগরে থানার মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনায় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাটে ৩৫০ শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে ২০ বিজিবি বগুড়ায় গাছের গুড়িতে লুকানো ৩৬ কেজি গাঁজা উদ্ধার, এক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ফরিদপুরের আওয়ামী লীগের ৫ নেতা পদত্যাগ করে খেলাফত মজলিশে যোগদান বগুড়ার শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সালথায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল উনছি প্রাং মাদ্রাসার বার্ষিক সভায় শুভেচ্ছা বগুড়ায় গাছের গুড়ির মধ্যে ৩৬ কেজি গাঁজা উদ্ধার, এক কারবারি গ্রেফতার উনছিপ্রাং আল-মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ-এর বার্ষিক সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় অবৈধ মাটি উত্তোলনে ইটভাটায় জরিমানা ফরিদপুর সালথায় যুবলীগ নেতার পদত্যাগ জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করলেন বিএনপির চেয়ারম্যান হিসেবে সুরভীর বয়স বিভ্রান্তিতে তদন্ত কর্মকর্তাকে শোকজ ভুলেও এই ৫ খাবারের সঙ্গে ডিম খাওয়া উচিত নয় দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে: মির্জা ফখরুল ঢাকায় আসলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ৫৯ বছর বয়সেও নতুন ক্লাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ফুটবলার কাজুয়োশি মিউরা স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: শুটারসহ ৩ গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ডাকাত নুর কামাল গুলিবিদ্ধ মুকসুদপুরে পাটের গুদামে আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

তারাবির নামাজের নিয়ত ও দোয়া

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ৩, ২০২৫,
তারাবির নামাজের নিয়ত ও দোয়া
তারাবির নামাজের নিয়ত ও দোয়া

তারাবির নামাজের নিয়ত ও দোয়া

আল্লাহ রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আল্লাহর বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসাবে দিয়েছেন। এই মাসে দিনের বেলা রোজা রাখার পাশাপাশি রাতের বেলা তারাবির নামাজ আদায় করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তারাবির নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং রমজানের পবিত্র রাতগুলোকে ইবাদতের মাধ্যমে সজীব করে তুলতে পারি। আজকের এই ব্লগে আমরা তারাবির নামাজের নিয়ত ও দোয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।


তারাবির নামাজ কী?

তারাবি শব্দটি আরবি “তারবিহা” থেকে এসেছে, যার অর্থ বিশ্রাম বা প্রশান্তি। তারাবির নামাজে প্রতি চার রাকাত নামাজের পর কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া হয় বলে এ নামকরণ করা হয়েছে। এটি মূলত রমজান মাসের রাতগুলোতে পড়া হয় এবং সাধারণত ২০ রাকাত নামাজ হিসেবে আদায় করা হয়। তবে হানাফি মাজহাব অনুযায়ী ৮ রাকাত পড়াও জায়েজ আছে।


তারাবির নামাজের নিয়ত

নিয়ত হলো ইবাদতের সংকল্প। নামাজ শুরুর আগে নিয়ত করা জরুরি। তা না হলে তারাবি নামাজ হবে নাহ। তারাবির নামাজের নিয়ত বাংলায় এবং আরবিতে নিম্নরূপ:

তারাবির নামাজের নিয়ত আরবিতে

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ


তারাবির নামাজের নিয়ত বাংলায় উচ্চারণ

(নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শরিফাহি আল্লাহু আকবার)

তারাবির নামাজের নিয়ত বাংলা অর্থ সহ

অর্থ: “আমি আল্লাহর জন্য তারাবির নামাজের দুই রাকাত নিয়ত করলাম, যা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। আমি কাবা শরিফের দিকে মুখ করে দাঁড়ালাম, আল্লাহু আকবার।”


তারাবির নামাজের দোয়া

সাধারণত তারাবির নামাজের ২ রাকাত করে করে ৪ রাকাত হলে সালাম ফিরিয়ে একটি দোয়া পড়তে হয় দোয়াটি নিম্নরূপ

তারাবির নামাজের দোয়া আরবিঃ

তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া আরবিতে

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ * سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالَروْحِ


তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণ:

উচ্চারণঃ সুবহানা জিল মূলকি ওয়াল মালাকুত, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। সুবহানাল মালিকিল হাইয়িল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রুহ।


তারাবির নামাজের দোয়া বাংলা অর্থ সহ:

অর্থঃ সকল রাজত্ব ও সার্বভৌমত্বের মালিক তিনি, পবিত্র সেই সত্তা যিনি সম্মান, মহিমা, ভয়, ক্ষমতা, গৌরব ও পরাক্রমের অধিকারী। সেই জীবিত রাজার পবিত্রতা যিনি কখনো ঘুমান না এবং কখনো মৃত্যুবরণ করেন না, চিরঞ্জীব, পবিত্র ও মহিমান্বিত। তিনি আমাদের রব এবং ফেরেশতাদের ও রুহের রব।


আরও পড়ুন, তারাবির নামাজের দোয়া ও মোনাজাত

শেয়ার করুন:

২ thoughts on "তারাবির নামাজের নিয়ত ও দোয়া"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper