1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৩৩|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার

মো: মনিরুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার

বিশেষ প্রতিনিধি মো: মনিরুজ্জামান

রংপুরের তারাগঞ্জে সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছে একজন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) রাত ১টার দিকে আলমপুর ইউনিয়নের ফাজিলপুর শেরমস্ত গ্রামে নিজ বাড়ি থেকে মোরসালিন ইসলাম (২৫) নামে ওই যুবককে আটক করে। গ্রেপ্তারকৃত মোরসালিন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি এবং পাশাপাশি তারাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ডিবি পুলিশ জানায়, কয়েকদিন আগে মোরসালিন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। কাজ করার সময় বাড়িতে প্রচুর টাকা-পয়সা আছে—এমন ধারণা থেকেই তার মনে লোভ জাগে। সেই লোভ থেকেই তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনা নেন।
গত শনিবার রাত ১০টার দিকে নিজের বাড়ির একটি চায়নিজ কুড়াল হাতে নিয়ে তিনি যোগেশ চন্দ্রের বাড়ির পেছনের কাঁঠাল গাছ বেয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। প্রথমে তিনি সুবর্ণা রায়কে এবং পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর আলমারির তালা ভেঙে টাকা-পয়সা লুটের চেষ্টা চালান। কিন্তু ভেতরে কোনো টাকা না পেয়ে খালি হাতেই বাড়ি থেকে বের হয়ে যান। ব্যবহৃত কুড়ালটি পাশের পুকুরে ফেলে দেন।
ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন হত্যার দায় স্বীকার করেছে। তার পরিবারের আর্থিক অবস্থার সংকট এবং ৮ হাজার টাকার ঋণ তাকে এই পথ বেছে নিতে প্ররোচিত করে বলে সে জানিয়েছে।
রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন,
“গত ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দম্পতিকে কুড়াল দিয়ে নির্মমভাবে হত্যা করে মোরসালিন। টাইলসের কাজ করতে গিয়ে বাড়িতে টাকার উপস্থিতি নিয়ে তার ভুল ধারণা তৈরি হয়। সেই লোভ আর ঋণের চাপ থেকেই সে হত্যার পরিকল্পনা করে। তিনি আরও বলেন, হত্যার পর আলমারির তালা ভেঙে টাকা চুরি করতে গিয়ে কোনো অর্থ না পেয়ে সে খালি হাতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুকুরে ফেলা কুড়ালটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অনেক তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে মামলার অগ্রগতি সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper