1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার - আমার সকাল ২৪ |
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:৩৭|
ব্রেকিং নিউজ:
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার নতুন রেকর্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক ১১ দলীয় জোটে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন, আজ চূড়ান্ত সিদ্ধান্ত পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টেকনাফে কথিত অপরাধীর মৃত্যুর খবরে চাঞ্চল্য দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ট্রাকের বালির নিচে জব্দ বেতাগীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ অনুষ্ঠান ও গণভোট বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় ফরিদপুরে বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন ঠাকুরগাঁও-৩: স্বতন্ত্র প্রার্থী আশা মনির প্রার্থিতা বৈধ উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত ২৪৬০ কেজি জিরা সহ ২ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত সুন্দরবনে পাচারের সময় ফাঁদসহ ১০০ কেজি হরিণের মাংস উদ্ধার মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত, মহাসড়কে যান চলাচল বন্ধ নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নাটোর-২ আসনে বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন প্রবাসীদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে শিবচরে যোগদান করতে না পেরে ফিরে গেলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুপক্ষের সংঘর্ষে ভাঙ্গা রণক্ষেত্র, আহত ২৫ ৬৭,২০৮ শূন্য পদে ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণে বিশেষ নির্দেশনা মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিলো এনবিআর ভদ্রাসন ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক: কামাল জামান মোল্লার প্রতিশ্রুতি—“নির্বাচিত হলে কোনো অন্যায় হতে দেব না” বড় দিন উপলক্ষে আলীকদমে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন সালথায় ৪ জুয়াড়ী আটক ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক নির্বাচনে সংস্কারের ডাক আশুগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক উখিয়ায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ধরার বিশেষ অভিযান জোরদার সালথার বল্লভদীতে উঠান বৈঠক ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল রাঙ্গাবালীতে ৪ ইউপি সদস্যসহ ৬ জনের বিএনপিতে যোগদান

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার

মোঃ শাহাজাহান আলী
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি: মোঃ শাহাজাহান আলী

রংপুরের তারাগঞ্জে আলোচিত মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মোঃ মোরছালিন ইসলাম (২২)-কে আজ গভীর রাতে (ভোর আনুমানিক ৩টা) তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোরছালিন ইসলাম তারাগঞ্জ উপজেলার আলমপুর থানার শেরমস্ত ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মোঃ রুহুল আমিন।

পুলিশের তথ্য অনুযায়ী, মোরছালিন তারাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র এবং পাশাপাশি পেশায় একজন টাইলস মিস্ত্রি। কাজের সুবাদে তিনি মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে বেশ কিছুদিন টাইলস বসানোর কাজ করেন। গত ৩ ডিসেম্বর তার কাজ শেষ হয়।

পুলিশ জানায়, পারিবারিক দেনা পরিশোধের জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে ৬ ডিসেম্বর রাতে চুরির পরিকল্পনা করে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান মোরছালিন। তবে সেখানে গিয়ে দেখেন যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুর্বনা রানী তখনো জেগে আছেন। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজ বাড়ি থেকে সঙ্গে আনা ধারালো কুড়াল দিয়ে প্রথমে সুর্বনা রানীকে এবং পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর ব্যবহৃত কুড়ালটি একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত।

রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফত হুসাইন মারুফ জানান, গ্রেপ্তারকৃত আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper