তাবলিগের প্রবীণ মুরুব্বি প্রফেসর ইউনুস শিকদার মারা গেছেন
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

তাবলিগের প্রবীণ মুরুব্বি প্রফেসর ইউনুস শিকদার মারা গেছেন
জাতীয় আমার সকাল ২৪ ডেস্ক
তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী) প্রবীণ শূরা সদস্য প্রফেসর ইউনুস শিকদার মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর রামপুরার হাজীপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক (সাদপন্থি) মো. সায়েম।
মৃত্যুকালে প্রফেসর ইউনুস শিকদারের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
প্রফেসর ইউনুস শিকদার তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন। দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন তিনি। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানেও নিয়মিত বয়ান করতেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ এশা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পাড়ে অবস্থিত তাবলিগ জামাত বাংলাদেশের মারকাজ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তার ইন্তেকালে তাবলিগ জামাতের অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।