তাজমিন হত্যা: কেন দুপুরে কক্সবাজার থেকে বাসে উঠেছিলেন স্কুলছাত্রী?

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 12, 2026,
তাজমিন হত্যা: কেন দুপুরে কক্সবাজার থেকে বাসে উঠেছিলেন স্কুলছাত্রী?
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তাজমিন হত্যা: কেন দুপুরে কক্সবাজার থেকে বাসে উঠেছিলেন স্কুলছাত্রী?

তাজমিন হত্যা: কেন দুপুরে কক্সবাজার থেকে বাসে উঠেছিলেন স্কুলছাত্রী?

নিজস্ব প্রতিবেদক, আমার সকাল ২৪:

কক্সবাজার থেকে কুমিল্লায় বাসে ফিরতে সাধারণত ৯ থেকে ১১ ঘণ্টা সময় লাগে। কুমিল্লার যাত্রীরা সাধারণত রাত ১০টা থেকে ১২টার মধ্যে নাইট কোচে কক্সবাজার ছাড়েন। এতে ভোরের দিকে কুমিল্লায় পৌঁছানো যায়। কিন্তু কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) কেন দুপুর ১২টার দিকে বাসে উঠেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কক্সবাজার আইকনিক বাসের টিকিট কাউন্টারের কর্মী আবদুল্লাহ বলেন, তাজমিন ও তাঁর সঙ্গীর বোঝা উচিত ছিল যে দুপুরে রওনা হলে রাতে কুমিল্লায় পৌঁছাতে হবে। তাঁর ভাষ্য, তিনি বিষয়টি তাঁদের বলতে চেয়েছিলেন, তবে যাত্রীর নিজের পছন্দ থাকতে পারে ভেবে আর বলেননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে তাঁরা টিকিট কাটতে যান। পরদিন বুধবার দুপুর ১২টার টিকিট কাটেন এবং বাসটি দুপুর ১টার দিকে ছেড়ে যায়। তাজমিনের জন্য একটি একক আসনের টিকিট কাটেন তাঁর প্রেমিক রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরী (২০)। তবে দিনের বেলায় কক্সবাজার থেকে রওনা দিয়ে গভীর রাতে কুমিল্লায় পৌঁছানো তাঁর জন্য কতটা নিরাপদ ছিল, সে প্রশ্ন উঠেছে।

রাজুর দাবি, কক্সবাজারে অবস্থানকালে তাজমিনের বাবা তাঁকে একাধিকবার ফোন করে তাঁর অবস্থান জানতে চেয়েছিলেন এবং বাড়ি ফিরে আসার অনুরোধ করেছিলেন। তাজমিনকে বাবার কাছে শিগগিরই বাড়ি ফেরার কথা বলতেও শুনেছিলেন তিনি। এরপর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আইকনিক এক্সপ্রেস বাসের টিকিট কাটেন এবং পরদিন রওনা হন। রাজুর ভাষ্য, তাজমিনকে নিরাপদে কুমিল্লার বাসায় পৌঁছানোর বিষয়ে তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। তারপরও ঘটে যায় হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাজু আরও দাবি করেন, হাতঘড়ি নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে তাজমিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তাজমিন তাঁকে জানিয়েছিলেন, তাঁর সৎমা রয়েছেন এবং আপন মা মারা গেছেন। এরপর তিনি এক বান্ধবীর বাসায় ব্রাহ্মণবাড়িয়ায় যান। সেখান থেকে কুমিল্লা হয়ে কক্সবাজারে রওনা দেন। ব্রাহ্মণবাড়িয়া থেকেই রাজুর সঙ্গে তাঁর যোগাযোগ শুরু হয়। পরে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাঁরা কক্সবাজারে পৌঁছান।

পরিবারের দাবি, ৪ অক্টোবর তাজমিন বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিজের ইচ্ছায় চলাফেরা করছিলেন। এ সময় বাবা-মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ থাকলেও তিনি কোথায় এবং কার কাছে ছিলেন, তা পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে জানতে পারেননি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর তাজমিনের আইফোনের অবস্থান শনাক্ত করে ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে তাঁর যাওয়ার তথ্য পাওয়া যায়।

দৌলতদিয়ায় পদ্মার ১৫ কেজি ওজনের রুই মাছ বিক্রি দৌলতদিয়ায় পদ্মার ১৫ কেজি ওজনের রুই মাছ বিক্রি

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, বাবা-মায়ের বারবার বাড়ি ফেরার তাগিদ এবং তাঁকে কোথায় পাওয়া যাবে, তা জানালে গিয়ে নিয়ে আসার আশ্বাসের কারণে তাজমিন দ্রুত বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে যাত্রার সময় ও নিরাপত্তার বিষয়টি কেন গুরুত্ব পায়নি, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত জানতে আটক রাজুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তথ্য যাচাই-বাছাই করতে মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা থেকে কক্সবাজার গেছেন। জিজ্ঞাসাবাদ ও তদন্তে আরও তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে, তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, ঘটনার দিন বুধবার বিকেলে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিলেন, তিনি এক বান্ধবীর সঙ্গে আছেন। মা তাঁকে বান্ধবীর বাড়ি থেকে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু বান্ধবীর নাম ও তাঁর মা-বাবার পরিচয় জানতে চাইলেও তাজমিন কিছু জানাননি।

কেয়া খাতুন আরও বলেন, মেয়ের বন্ধুবান্ধব নিয়ে তিনি আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন। কোনো অঘটন ঘটতে পারে—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে সব সময় নজরে রাখার চেষ্টা করতেন এবং তাঁর চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে খোঁজ নিতেন। এত সতর্কতার পরও মেয়েকে রক্ষা করতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাজমিনের মা যে বান্ধবীকে সন্দেহ করছেন, তিনি তাজমিনের চেয়ে বয়সে বড় এবং কুমিল্লায় থাকেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে হত্যাকাণ্ডে ওই বান্ধবী কিংবা রাজুর সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে তাঁরা জানিয়েছেন।

পুলিশের ভাষ্য, এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশার চালক সুমন মিয়া (৩৫)। শনিবার রাতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্‌ঘাটন হয়েছে। তবে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খানের মতে, রাজুর সঙ্গে তাজমিনের সম্পর্ক না থাকলে হয়তো তাঁকে কক্সবাজার যেতে হতো না এবং এমন বিপদের মুখেও পড়তে হতো না।

পুলিশ জানায়, বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে বাসে কুমিল্লায় পৌঁছে শহরের রেইসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন জান্নাতুল তাজমিন। পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত